

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা কবির হোসেন মজুমদার, পেশকার মোঃ গোলাম কিবরিয়া, আমিন ও কাননগো সহ অন্যান্য কর্মকর্তা ও রেলওয়ে পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
