ঢাকা
logo
প্রকাশিত : May 12, 2026

প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার উদাসীনতার কারণে চতুর্থ বিষয় না পাওয়ায় চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বোয়ালী উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২০২৫ সেশনের নিয়মিত শিক্ষার্থী ইয়ামিন হাসান সিয়াম।

ইয়ামিন হাসান সিয়াম ও তার বোন জামাই জাকির হোসেন জানায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে সিয়াম যথাসময়ে চতুর্থ বিষয় কৃষি শিক্ষাসহ রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে। পরীক্ষার কিছুদিন পূর্বে সে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র হাতে পেয়ে দেখে চতুর্থ বিষয় রেজিষ্ট্রেশনভুক্ত হয়নি। তার রোল ৫১৩৯৯২ ও রেজিষ্ট্রেশন ২৩১০৮১২৬১০। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগমকে অবহিত করলে তিনি সংশোধন করবেন বলে আশ্বাস দেন।

কিন্তু মঙ্গলবার (১২ মে) সকালে সিয়াম কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ বিষয় কৃষি শিক্ষা পরীক্ষা দিতে গেলে কেন্দ্র সচিব কেএম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় তাকে পরীক্ষায় অংশ নিতে দেননি।

বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মাহাবুবা বেগম জানান, শিক্ষার্থীর অভিযোগ পেয়ে আমি কেন্দ্র সচিবের সাথে কথা বলি। প্রবেশপত্রে চতুর্থ বিষয় না আসায় সিয়ামকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। চতুর্থ বিষয়ে পরীক্ষা না দিলেও কোন সমস্যা হয় না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত জানান, বিষয়টি আমি শুনেছি। পরীক্ষার আগে তথ্য পেলে হয়তো সংশোধন করা যেত। প্রধান শিক্ষিকার উদাসীনতার বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram