ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
logo
প্রকাশিত : মে ১২, ২০২৬

নাজিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট-এর সহায়তা প্রদান

শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর রেডক্রিসেন্ট-এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (আবাসন) আদর্শগ্রামে এই সহায়তা প্রদান করেন পিরোজপুর জেলা রেডক্রিসেন্টের প্রেসিডেন্ট ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় প্রায় শতাধিক পরিবারের মধ্যে মহিলা কিডস ও তাবু বিতরণ করেন৷সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মোঃ তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, শ্রমিকদল নেতা মোঃ মিন্টু প্রমুখ।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এ সময় বলেন, যে সকল পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরকে বৃষ্টি থেকে রক্ষা করতে আমরা একটি করে ট্রিপল দিয়েছি। এছাড়াও মা বোনদের স্বাস্থ্য সচেতনতায় কিছু কিডস সামগ্রী প্রদান করেছি। পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram