ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এবারও থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া ও বাজারজাতকরণে চলতি বছরেও কোন সময় নির্ধারণ করেনি জেলা প্রশাসন। আম পরিপক্ক হলেই গাছ থেকে পাড়া যাবে। তবে কেউ অপরিপক্ক আম বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত সংক্রান্ত এক মতবিনিময় সভায় সবার সর্ব সম্মতিতে এই ঘোষণা দেন জেলা প্রশাসক অবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

এদিকে, ম্যাংগো ক্যালেন্ডার না করায় স্বাগত জানিয়েছেন আমচাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। জেলা প্রশাসক জানান, আম চাষি ও অন্যান্য সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। তবে গাছ থেকে কেউ যেন অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখার অনুরোধ জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, অপরিপক্ক আম কেউ যাতে বাজারজাত করতে না পারে সেজন্য তৎপর থাকবে ভ্রাম্যমান আদালত। তবে কোন অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও মতবিনিময় সভায় জানান তিনি।

এছাড়াও মতবিনিময় সভায় আমচাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পক্ষ থেকে জোরালো দাবি উঠে আম পরিবহনে কুরিয়ার সার্ভিসগুলোর অতিরিক্ত ভাড়া, রাস্তায় চাঁদাবাজি, আম রপ্তানি ও প্রক্রিয়াজাতসহ কানসাট আম বাজারের যানজটসহ ৪০ কেজিতে আমবিক্রির দাবি জাানান এবং সমস্যাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শরফ উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমান, কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, গণমাধ্যম কর্মী আহসান হাবিবসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাসহ আমচাষি, উদ্যোক্তা, ব্যবসায়ী, আড়তদার সমিতি, আমচাষি সমিতি, কৃষি অ্যাসোসিয়েশন, রেল, ডাক, কুরিয়ার ও চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram