ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

ধামইরহাটে পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট পৌরসভাকে আধুনিক, বাসযোগ্য ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৌরসভা ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আয়োজনে কর্মশালায় ভবিষ্যৎ নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ মমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ওয়াটারএইড বাংলাদেশ টিম লিডার সাইফ মনজুর আল ইসলাম, পলিসি এ্যন্ড গর্ভর্নেন্স স্পেশালিষ্ট রঞ্জন কুমার ঘোষ, সাঈদ মাহাদী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওসি মিন্টু রহমান প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, পৌর এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং পৌর এলাকার সৌন্দর্যবর্ধনের ওপর গুরুত্বারোপ তুলে ধরা হয়। পাশাপাশি নাগরিকদের জীবনমান উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, ডিজিটাল সেবার সম্প্রসারণ এবং একটি নিরাপদ ও সুস্থ নগর পরিবেশ গড়ে তুলতেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের সহযোগিতায় পৌরসভাকে একটি সুপরিকল্পিত, আধুনিক ও জনকল্যাণমুখী নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram