ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল সম্বোধন ও অবমাননার প্রতিবাদে মঠবাড়িয়ায় মানববন্ধন

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনের সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল সম্বোধন ও অবমাননার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১১টায় পৌরসভার সম্মুখ সড়কে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফারিয়া মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাসুদ ফরাজীর সভাপতিত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ফারিয়ার উপজেলা শাখার নেতা রিয়াজুল হক, মৃনাল কান্তি প্রমুখ।

বক্তারা বলেন, আমরা ঔষধের বার্তাবাহক, কোনো দালাল নই, স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের সম্মান করতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হবে। আমাদের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা অপবাদ বন্ধ করতে হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। তারা দিনরাত পরিশ্রম করে চিকিৎসকদের কাছে নতুন এবং প্রয়োজনীয় ওষুধের তথ্য পৌঁছে দেন। অথচ একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

বক্তারা আরও বলেন, এ ধরনের অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই হয়রানি বন্ধ করে স্বাধীনভাবে ও সম্মানের সাথে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram