ঢাকা
logo
প্রকাশিত : May 11, 2026

ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ কারবারি গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ১৩টি কার্তুজ, একটি ওয়ান শ্যুটার গান (শর্টগান) ও ৬৪ পিস ইয়াবাসহ মো. আব্দুর রব (৫৬) নামের মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ মে) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর নিজ বাড়ি থেকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। তিনি মাটি বালুর ব্যবসার আড়ালে বেশ কিছুদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল। একই সঙ্গে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকায় ভীতি প্রদর্শন করে আসছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক আব্দুর রবের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বসতঘর থেকে একটি ওয়ান শ্যুটার গান, শর্ট গানের ১৩টি কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram