ঢাকা
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৮
logo
প্রকাশিত : মে ১১, ২০২৬

মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

চাঁদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে হয়েছে এক ব্যতিক্রম আয়োজন। মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে চাঁদপুরে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান প্রদর্শন করে পালন করেছে বিশ্ব মা দিবস।

রোববার (১০ মে) বিকেলে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বসানো মায়েদের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানরা। পানি দিয়ে তারা তাদের মায়েদের পা ধুয়ে দেয়। এ সময় অনেক মা ও সন্তানের চোখে আনন্দাশ্রু দেখা যায়।

মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানানো এক শিক্ষার্থী বলে, মা আমাদের জীবনের প্রথম আশ্রয় ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। কর্মব্যস্ততার ভিড়ে হয়ত প্রতিদিন মাকে বলা হয় না মা তোমাকে কত ভালোবাসি, কিন্তু আজকের এই আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে আমরা ধন্য।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাভেদ হোসেন বলেন, বিশ্ব মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি মায়ের প্রতি হৃদয়ের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় প্রিয় মানুষটিকে বলা হয় না— মা, তোমাকে অনেক ভালোবাসি। অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, অসুস্থতার সময় পাশে থাকেন এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জোগান। তাই এই দিনটি যেন মায়ের প্রতি না বলা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সুযোগ হয়ে ওঠে।

এ সময় সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram