ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : মে ১০, ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রীর মৃত্যু

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জ খলার ধান তুলতে গিয়ে বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল ৪টা দিকে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী আঁখি আক্তার (১৫) গৌরারং ইউনিয়নের নলুয়ার পাড় গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, রোববার বিকেলে নলুয়ারপাড় গ্রামে বাড়ি সামনেই খলাতে শুকানোর জন্য ছিলো ধান হঠাৎ বৃষ্টি আসায় সেই ধান তুলে আনতে পরিবারের সঙ্গে কাজ করতে যায় আঁখি আক্তার। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রাঘাতে আহত হন আঁখি আক্তার। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ পিপিএম জানান, বজ্রাঘাতে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram