

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১৯টি অসহায় পরিবার ও ১টি মন্দিরে ঢেউটিন প্রদান করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক পরিবার ও মন্দির প্রধানকে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। রবিবার (১০ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত এসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১২ টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিক ভাবে ঢেউটিন ও চেক তুলে দেন স্থানীয় এমপি ইঞ্জনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। প্রত্যেককে এক বান্ডিল ও মন্দিরে দুই বান্ডিল টিন এবং ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।
ঢেউটিন ও চেকপ্রাপ্ত পরিবারগুলো হলো- সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার আদম মোল্লা, মরনী হালদার, বানছা রাম সাহা, গোবিন্দল মহল্লার পারভীন আক্তার, ডোবাইল মহল্লার জাহেদা আক্তার, লতিফা, আজিমপুর মহল্লার খোদেজা বেগম, বকচর মহল্লার প্রদীপ কুমার বসাক, মিজানুর রহমান, বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের সুজনা আক্তার, জয়মন্টপ ইউনিয়নের বানিয়ারা গ্রামের বিথি আক্তার, সিংগাইর সদর ইউনিয়নের গোবিন্দল গ্রামের আলমাছ, গ্রামর জেলেকা বেগম, মতু দেওয়ান, ফজল দেওয়ান, মাজেদা, জুলেখা খাতুন, বলধারা ইউনিয়নের পারিল নোওয়াদা গ্রামের ইতি মনি, খোলাপাড়া গ্রামের মনোয়ারা বেগম।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

