ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৮
logo
প্রকাশিত : মে ৯, ২০২৬

নড়াইল সংখ্যালঘুদের নিরাপত্তায় হটলাইন সেবা চালু করলেন এমপি

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামী’র আমীর আতাউর রহমান বাচ্চু প্রবাসী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হটলাইন সেবা চালু করেছেন। তিনি শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, এলাকার মানুষ যেন তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারেন, সে লক্ষ্যেই এই হটলাইন চালু করা হলো। এর মাধ্যমে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা, হয়রানি কিংবা আইনি জটিলতা দ্রুত নিষ্পত্তির বিষয়টি অগ্রধিকার পাবে। প্রবাসী পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যাতে এই সেবার মাধ্যমে সহযোগিতা দেয়া হবে। সাধারণ মানুষ এমপি বা তার প্রতিনিধিরদলের সাথে সরাসরি যোগাযোগ করে এলাকার উন্নয়ন ও ব্যক্তিগত সমস্যার সমাধান চাইতে পারবেন। এ উদ্যোগ বাস্তবায়নে আইনজীবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু, সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমু, ড. আব্দুস সোবহানসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram