

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য ডাক পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব মো. নাভিদ রহমান খান (তুষার)।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের আহবায়ক এনামুল হাসান তাসনিম।
তিনি জানান, আগামী ৯ এপ্রিল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নবগঠিত সকল কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে সাক্ষাৎ করবেন।

