ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও টুঙ্গিপাড়া সরকারি কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কলেজের পুকুরপাড় এলাকা থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে টুঙ্গিপাড়া সরকারি কলেজ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা বিভাগের শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট টুঙ্গিপাড়া সরকারি কলেজ ইউনিটের টিচার্স ইনচার্জ মাসুদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যাপক ও যুব রেড ক্রিসেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. সাইদ মাহমুদ।

এ সময় আরও বক্তব্য দেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আক্তার রোজী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমান এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান।

বক্তারা বলেন, মানবতার সেবায় বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্ট যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তরুণদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কেক কাটা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, হেনরি ডুনান্ট-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর ৮ মে বিশ্বব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram