

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম চাকামইয়া গ্রামে মো. শাকিল গাজী (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দিবাগত রাত ২.৫০ মিনিটের দিকে বাড়ির পিছনের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাকিল গাজী পশ্চিম চাকামইয়া ২ নম্বর ওয়ার্ডের কৃষক শাহ আলমের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই সাকিব আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

