ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

মো: সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজনের লক্ষ্যে স্টল নির্মাণ, সাজসজ্জা ও প্রচার উপকমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, জেলা পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বিজ্ঞান মেলা আয়োজন করা হবে, যা শিশু-কিশোরদের বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকবেন। মেলার দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও আইডি কার্ড বহন করা এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভীন, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়াসহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram