ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইনসহ দুইজন আটক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি এলাকায় পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানা পুলিশের একটি টিম বালিয়াটি মহাশ্মশান ঘাট সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুব্রত সাহা পল্টু (৪০) ও মো. রাসেল (৩৫)। তারা দুজনেই বালিয়াটি এলাকার বাসিন্দা। তাদের দেহ তল্লাশি করে মোট ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এর মধ্যে সুব্রত সাহা পল্টুর কাছ থেকে ২ গ্রাম এবং রাসেলের কাছ থেকে ১ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram