

কেরাণীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যমানের ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (০৬ মে, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজার নিকট চেকপোস্ট স্থাপন করে। পরে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৬ হাজার টাকা।
এসময় শাহেদ শাহরিয়ার সজীব (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপীনাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অভিযানে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।

