ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০২
logo
প্রকাশিত : মে ৬, ২০২৬

স্বামীর মৃত্যুর ১৩ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হৃদয়বিদারক এই ঘটনায় এলাকা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০)। তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। 

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরই মাঝে স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে অসুস্থ হয়ে পড়েন মিঠু খানের স্ত্রী হেনা বেগম (৪৫)। তারপর তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তিনিও মারা যান। ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, হেনা বেগম স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত শোক ও মানসিক আঘাতেই তিনি অসুস্থ হয়ে মারা যান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram