ঢাকা
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৪
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

পীরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের দরিমান আলীর ছেলে বেলাল হোসেন (২৮) ও রাণীশংকর পৌরশহরের কুন্ডপাড়া মহল্লার প্রদীপ কুমার কুন্ডুর ছেলে পিংকু দত্ত (২৩)।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার ঘর থেকে ৪২২ পিজ ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারের পর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার ঘটনাস্থলে গিয়ে আটক কৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া নিতে পীরগঞ্জ থানার ওসি নির্দেশ দেন।

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিলার রহমান জানান, বেলাল দীর্ঘদিন ধরে দুর্গাপুর এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পুলিশি গ্রেফতার ঠেকাতে বাসার আশপাশে প্রায় এক কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করেন। বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram