ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৩
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার মথরাপুর ইউনিয়নের গয়েশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পের আয়োজন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল এবং পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

গাক আই হাসপাতালের অভিজ্ঞ মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে সেবা প্রদান করে। মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা আরও জানান, ছানি রোগ বর্তমানে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হলেও সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তাই সবাইকে সচেতন হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মথরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী চৌধুরী, কৃষকদলের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান লিটন হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram