ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪১
logo
প্রকাশিত : মে ৫, ২০২৬

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় দুধের সাথে জেলি ও পানি মিশিয়ে দুধের ওজন বৃদ্ধি করার অপরাধে সুজন ঘোষ (৩৫) নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড দিয়েছে এবং অনাদায়ে আরো দুই মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ডপ্রাপ্ত সুজন ঘোষ উপজেলার দেয়াড়া ঘোষপাড়া এলাকার নব ঘোষের ছেলে।

সোমবার রাত আটটার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া ঘোষ পাড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ জরিমানা ও কারাদণ্ড প্রদান করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার দেয়াড়া ঘোষ পাড়ার সুজন ঘোষ বাড়ির সংলগ্ন একটি ঘরে দুধের সাথে জেলি ও পানি মিশিয়ে দুধের ওজন বৃদ্ধি করে দীর্ঘদিন যাবত দুধ বিক্রি করে আসছে। পরে তার নেতৃত্বে এসআই পারভেজসহ কয়েকজন পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালিয়ে সুজন ঘোষকে জেলি ও পানি মিশ্রিত দুধসহ আটক করে। পরে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজনের স্বীকারোক্তিতে তাকে দুধে জেলি ও পানির মিশ্রিত করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর কারাদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো দুই মাস কারাদন্ডের নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram