ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

মোল্লাহাটে ইয়াবাসহ মাদক কারবারি সাগর আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ব্যক্তি সাগর শেখ (৪৫) উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বাসিন্দা।

রবিবার বিকেলে নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক এ বিষয়ে নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানে আটক সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram