

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভা, কাঠালতলী এলাকা, বনরূপা ও আশপাশ এলাকায় সোমবার বিকালে ১৪৪ ধারা জারি করা হয়।
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে দুই পক্ষের নেতা-কর্মীরা মারমুখী হয়ে অবস্থান করায় উক্ত এলাকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভা, কাঠালতলী এলাকা, বনরূপা ও আশপাশ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ব্যতীত অন্য কোন অননুমোদিত ব্যক্তি/ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানায়, রাঙ্গামাটি জেলা ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মী ও তাদের সমর্থকতা মারমুখী হয়ে অবস্থান নেয়।

