ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মে ৪, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের মূলহোতা উপজেলার সিংড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাওসার ইসলাম, কশিগাড়ী গ্রামের মধ্যপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মুন্না, শেখালীপাড়া গ্রামের মৃত জাহিদ মোল্লার ছেলে সুভেল মিয়া, দক্ষিণ দেবীপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আল রাহিদ আপন ও বেলওয়া গ্রামের নয়নদীঘি ফারুক হোসেনের ছেলে ফাহিম ইসলাম।

সোমবার (৪ মে) দুপুরে ঘোড়াঘাট থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জানান, গত ২ মে গভীর রাতে উপজেলার নুরপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে মাহবুবুল আলম শিপন এর বসতবাড়ির ভিতরে গোয়ালঘর থেকে আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের একটি শাহীওয়াল জাতের গাভী গরু ও আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজিয়ান জাতের বাছুর গরু চুরি হয়। পরের দিন মাহবুবুল আলম বাদী হয়ে অঅজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর ঘোড়াঘাট থানার ওসির নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। সোর্সের দেওয়া তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সাইদুর রহমানের মুন্নাকে সনাক্ত করে একই রাতে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসবাদ করলে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে চোর চক্রের মূলহোতা কাওসারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে সিরাজগঞ্জ জেলার চান্দায় কোনা হাটে গরু বিক্রির ৯৫ হাজার টাকার মধ্যে খরচের পর ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া গরু পরিবহনের পিকআপ (যাহার নং- বগুড়া ন- ১১-১৮৩১) জব্দ করে ও চালক সুভেল মিয়া সহ অপর সহযোগী ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা এ চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে। এছাড়া মূলহোতা কাওসারের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ ও ঘোড়াঘাট থানায় দস্যুতা ও ট্রান্সফরমার চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামীদের সোমবার বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য প্রেরণ করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

এ সময় হাকিমপুর সার্কেলের শিক্ষানবিশ পুলিশ সুপার সাদমান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, তদন্ত কর্মকর্তা এসআই আহনাফ তাহমিদ সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram