ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৫
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

আত্রাইয়ে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান-এর যোগদান

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মনিরুজ্জামান। রোববার (৩ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে আত্রাই উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন।

​বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলামের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে মো. মনিরুজ্জামান সেখানে দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস ৩৬তম ব্যাচের এই চৌকস কর্মকর্তা এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর নিজ জেলা কুষ্টিয়া।

​দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, আত্রাই একটি ঐতিহ্যবাহী জনপদ। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে আমি নিরলসভাবে কাজ করে যাব। এক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।

​তিনি আরও বলেন, আত্রাই উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষা ও কৃষি খাতের টেকসই উন্নয়নে আমি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমার দপ্তর সবসময় উন্মুক্ত থাকবে।

​দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সার্টিফিকেট অফিসার মো. এমদাদুল হক, সিএ সঞ্জয় কুমার দত্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উপজেলায় নতুন এই ইউএনও’র যোগদানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। মো. মনিরুজ্জামান আত্রাইয়ের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল ও ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram