

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
রবিবার বিকেল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রশাসনের মাধ্যমে এইসব ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান চৌধুরীসহ আরো অনেক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম বলেন, সম্প্রতি অগ্নিকাণ্ড ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ১ বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা প্রদান করা হয়েছে।
