ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৪৬
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

নওগাঁর বদলগাছীতে খালে পড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মৃত্যু হয়েছে।

নিহত মিনতি পাহান উপজেলার নালুকাবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা ও ভুলু পাহানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথরাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পাশের খালে হাঁস তুলতে যান মিনতি পাহান। এ সময় খালের মাঝখানে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং ডুবে নিখোঁজ হন। তার ছেলে দুর্জয় (১১) মাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা খালে নেমে এবং বেড়জাল ব্যবহার করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে বিষয়টি বদলগাছী থানায় জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রবিবার (৩ মে) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৯টার দিকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram