

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত খাল খনন কর্মসূচিতে বাধা প্রদান ও সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ এনে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব-এর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মে) সকাল ১১টায় ঈশ্বরদী রেলগেট এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বক্তারা অভিযোগ করেন, খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি কাজে অসহযোগিতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা দ্রুত ইউএনও’র অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক খান হাফিজুর রহমানসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
