ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৩
logo
প্রকাশিত : মে ৩, ২০২৬

শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধ খুন, অভিযুক্ত আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে হাফিজ উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. জসিম উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি একই এলাকার বাসিন্দা ও শওকত আলীর ছেলে। নিহত হাফিজ উল্লাহ ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের মৃত মসফ উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের স্থায়ী ইমাম ছুটিতে থাকায় রবিবার ফজরের নামাজে ইমামতি করছিলেন হাফিজ উল্লাহ। এ সময় নামাজ শেষে হঠাৎ পেছন দিক থেকে এসে জসিম মিয়া তাকে ডেকে বারান্দায় এনে একটি কলম দিয়ে তার চোখ, মুখ ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হাফিজ উল্লাহর একটি মুদি দোকান ছিল। অভিযুক্ত জসিম বিভিন্ন সময় দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বাকিতে নিতেন। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে শনিবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram