ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৬
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

আশাশুনির হাজরাখালীতে বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার (১ মে) বিকেলে হাজরাখালী পাউবো বাঁধের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দিপু, আলতাফ হোসেন, দিলীপ কুমার মন্ডল, মুফতি হুজাইফা আহম্মদ, মুস্তাফিজুর রহমান, রেজাউল সরদার, জুলফিকার আলী পাড়, তসেল গাজী, মিলন গাজী, মিজানুর সানা প্রমুখ।

বক্তারা বলেন, হাজরাখালীতে জাইকার অর্থায়নে ২০২২ সালে মেসার্স আমান ট্রেডার্স বাঁধ সংস্কারের কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় পার হলেও কাজের বড় একটি অংশ এখনো পড়ে রয়েছে। বর্তমানে হাজরাখালীর তিনটি স্থানে ফাটল দেখা দিয়েছে এবং বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বক্তাগণ আরও বলেন, হাজরাখালী গ্রামের হামিদ গাজী, সিরাজুল গাজী, আবু হোসেন সরদারসহ শতাধিক পরিবার বাঁধ ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতি বছর বাঁধ ভেঙে মৎস্য ঘের ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীবৃন্দ ইতিপূর্বে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই অসমাপ্ত কাজ শেষ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এলাকাবাসী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram