ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

মো: সাদ্দাম হোসেন, সিলেট প্রতিনিধি: সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন হয়েছে। আজ জেলা প্রশাসন সিলেট ও আঞ্চলিক শ্রম দপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মহান মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের ত্যাগ, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার এক অনন্য ইতিহাস। তিনি বলেন, শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে আজকের এই সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে। তাদের অবদানেই দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের দারিদ্র্য বিমোচন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান সর্বাধিক, তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, মহান মে দিবস আমাদের সমাজে সমতা, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি সকলকে শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, শ্রমিকের রক্ত, ঘাম, শ্রম ও ত্যাগের বিনিময়েই একটি দেশের উন্নয়ন সম্ভব। কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতির পথ আরও সুগম হবে। পাশাপাশি শ্রমিকদেরও মালিকের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক হতে হবে। মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

আলোচনা সভায় সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজের আহমদ, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপপরিচালক অধীর চন্দ্র বালাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যলায় থেকে শুরু হয়ে রিকাবী বাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram