ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২৬
logo
প্রকাশিত : মে ১, ২০২৬

শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল ও নার্সিং কলেজের জায়গা পরিদর্শনে আইনমন্ত্রী

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শুক্রবার (১ মে) দুপুরে তিনি ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের পাশে উপজেলার বড়দা ব্রিজ সংলগ্ন এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আইনমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন কারিগরি ও অবকাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক দিল আফরোজ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকল্পের কারিগরি ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিদর্শনকালে প্রস্তাবিত স্থানটির ভৌগোলিক অবস্থান, অবকাঠামোগত উপযোগিতা এবং যোগাযোগ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াতের সুবিধা, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটির সম্প্রসারণের সুযোগ আছে কি না—এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

দীর্ঘদিন ধরে শৈলকুপাবাসী একটি উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই এলাকায় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপিত হলে শুধু শৈলকুপা নয়, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে। একই সাথে এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চতর চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram