ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনে একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের একটি জলাশয়ের অগভীর পানিতে বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় রোহিঙ্গা নারীদের সহায়তায় মরদেহটি জলাশয়ের পাড়ে তোলা হয়।

ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানান, মরদেহটির ছবি স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারী মরজান (৩৩)। তাঁর স্বামীর নাম হাসেম উল্লাহ এবং পিতা নুর মোহাম্মদ। তাঁর এফসিএন নম্বর ২৮৪৭২৮। তিনি ক্যাম্প-১৯ এর এ/৬ ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে এবং আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ থানায় নেওয়া হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, নিহত নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram