ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
logo
প্রকাশিত : এপ্রিল ৩০, ২০২৬

বাঁশখালীতে ১ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ৩

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকা হতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনিজি জব্দ করা হয়েছে। এসময় তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম। বুধবার (২৯ এপ্রিল) আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একটি সিএনজি যোগে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকা হয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে।

ওই তথ্যের ভিত্তিতে আজ ২৯ এপ্রিল আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে।

পরে সিএনজিটি ‍ওই স্থানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পালানের চেষ্টাকালে অভিযুক্ত মো: সলিম উল্লাহ (৪৩), বাবা মরহুম আব্দুল নবী, সাং-গোনাপাড়া, মো: হাসান মুরাদ(৪৮), বাবা- মরহুম আনসারুল হক শিকদার, সাং-কুতুবজুম এবং মো: মজিদ আলম প্রকাশ মরজান (৩৫), বাবা-মরহুম কবির আহম্মেদ, সাং-কুতুবজুম, সর্ব থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ওই সিএনজি তল্লাশী কালে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১ লাখ পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram