

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি মো. আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন।
মঙ্গলবার (২৮ এপ্রিল, ২০২৬) সন্ধ্যায় ভোট গণনা শেষে জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দৈনিক হুংকারের সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান (হাবীব), দৈনিক রুদ্রবার্তা'র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট ও দৈনিক মানবজমিনের শেখ খলিলুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়।
সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের ইস্রাফিল বেপারী, কোষাধ্যক্ষ পদে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষ'র জামাল মল্লিক এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবর পত্রের রনি বেপারী (মঞ্জুরুল ইসলাম রনি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক ভোরের দর্পনের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠের শরিফুল আলম ইমন এবং ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেইলী গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার এবং গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী।
নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘদিন পর এ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি জানান, সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

