ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

ঈশ্বরদীতে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি গুরুত্বপূর্ণ খাল খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চন্দ্রবতী ক্যানাল এলাকায়—শ্যামপুর হাজামপাড়া, আব্দুল মান্নানের পুকুর সংলগ্ন স্থান থেকে আটঘরিয়া উপজেলার সারুটিয়া বাজার পর্যন্ত (ঈশ্বরদী অংশ) খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

এসময় বক্তারা বলেন, সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে আরও গতিশীল করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে একদিকে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে, অন্যদিকে অতি দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, প্রকল্পটি ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram