ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

ভোলার তজুমদ্দিনে কালবৈশাখীর ঝড়ে প্রাথমিক বিদ্যালয়ের ঘর লন্ডভন্ড

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে কালবৈশাখী ঝড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে বয়ে যাওয়া তীব্র ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে বিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে যায়। ফলে বিদ্যালয়টিতে শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার বিচ্ছিন্ন চর জহিরউদ্দিনে ৬৩নং মরিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মঙ্গলবার বিকালে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে যায়। এসময় স্কুল ঘরের পুরো চাল উপড়ে অন্যত্র নিয়ে ফেলে। এতে বিদ্যালয়ের পুরো আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়। নষ্ট হয় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের পরিবেশ। স্থানীয়দের দাবী দ্রুত সময় স্কুল ঘরটি মেরামত করে ফিরিয়ে আনা হবে শিক্ষার পরিবেশ।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ঝড়ে স্কুল ঘরসহ ভেতরের আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ের সময় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দ্রুত মেরামতের ব্যবস্থা না নিলে শিক্ষাকার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা কামনা করেছেন স্থানীয়রা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ আলম জানান, ক্ষতিগ্রস্থ স্কুলের ছবি দিয়ে ইমার্জেন্সি বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত ক্ষতিগ্রস্থ স্কুলের ঘর মেরামত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram