ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ২০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে সামনের টায়ার ফেটে যায়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়ার মালেক বাজার এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন মৃতদেহ উদ্ধার হয়নি বলে তিনি মন্তব্য করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram