ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

এনএসআই-এর তথ্যে বরিশালে বড় অভিযান : ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

জিহাদ রানা, বরিশাল: বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (কীট) ব্যবহার এবং যথাযথ সনদ না থাকার অপরাধে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১:৩০ থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা গেছে, এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের দীর্ঘদিনের গোপন নজরদারির ভিত্তিতে প্রাপ্ত তথ্যের আলোকে এই ঝটিকা অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে এনএসআই প্রতিনিধি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল অংশ নেয়।

সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে (১ লক্ষ টাকা)। এছাড়া নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার, আল-আকসা হাসপাতালকে ৪০ হাজার, বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার, হেলথ এইড ও নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা করে এবং গেইন ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল। ল্যাবে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার করে ভুল রিপোর্ট দেওয়ার ঝুঁকি তৈরি করা হয়েছিল। এনএসআই সূত্র জানায়, জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের এই গোপন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram