

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ উপলক্ষে মঠবাড়িয়া চৌকি আদালতের লিগ্যাল এইড বিশেষ কমিটির এর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ হয়। পরে মঠবাড়িয়া আইনজীবী চৌকিবার সমিতি মিলনায়তনে মঠবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড এর চেয়ারম্যান হুমায়ূন কবির এর সভাপতিত্বে ও এডভোকেট শামীম আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ হিলাল উদ্দিন, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, আব্দুস ছালাম, ইদ্রিস আলী ইমন, মো: খলিলুর রহমান, নাসিম মাহমুদ, কোর্ট সাব-ইন্সপেক্টর মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসের উচ্চমান সহকারী মোঃ আল আমিন, আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হেসেন ও বিচার প্রার্থী আঃ হালিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, সমাজের নির্যাতিত, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে লিগ্যাল এইড দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

