ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি সহায়তা প্রদান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে সরকারি আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার নিহতের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করেন।

এসময় উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, বিএনপি নেতা জীল্লুর চৌধুরী, ইউপি সদস্য শাহান আলীসহ আরো অনেকে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে নগদ ২৫ হাজার করে ৫০ হাজার টাকা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ২৬শে এপ্রিল রবিবার দুপুরে সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তর (৩৫) ও কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গী পাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭) মারা যান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram