ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৬

অষ্টগ্রামে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোহাম্মদ নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রোকনুজ্জামানের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তার উদ্যোগে অষ্টগ্রাম থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত ওসি মোঃ রোকনুজ্জামান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক উল্লেখ করে সকলে মিলেমিশে একসাথে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আলী রহমান, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আতাউল গনি, দৈনিক বাংলাদেশ বুলেটিন অষ্টগ্রাম প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমার সংবাদ অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া প্রমুখ।

সভায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং পুলিশের সাথে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মতবিনিময় সভা শেষে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram