ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪১
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৬

বড়লেখায় পৃথক ২ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে পৃথক দুইটি গ্রামীণ রাস্তার প্রায় দেড় কিলোমিটার আরসিসি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

রাস্তা দুটি হচ্ছে- বড়লেখা হাজীগঞ্জ বাজার (রেলওয়ে স্টেশন) তালিমপুর ইউপি অফিস রাস্তা এবং কাঠালতলী (আরএইচডি) আজিমগঞ্জ ভায়া তেরাকুঁড়ি রাস্তা। জনগুরুত্বপূর্ণ রাস্তা দুইটি নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তথা সরকারে ব্যয় হবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জালাল আহমদ।

রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ জনসাধারণ ও কৃষকের উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতিমধ্যে এসব প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। সরকার গঠনের পর প্রথমেই কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ব্যবস্থা নিয়েছেন। বাংলাদেশকে সত্যিকার অর্থে ধর্মীয় সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেতে মসজিদ, ঈদগাহ, মন্দির, শ্মাশানঘাট, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য প্রকল্প প্রস্তাব পাঠাবে এমপিদের নির্দেশ দিয়েছেন। নাসির উদ্দিন মিঠু এমপি আরো বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান থাকতে যেভাবে সিলেটের উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে ঠিক সেভাবেই সিলেটের উন্নয়ন হবে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা এলজিইডির সাব-এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ মুরাদ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram