

জামালপুর প্রতিনিধি: জামালপুরে গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবনের পর মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত। আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসের দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে এক গৃহবধুকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করে বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু। পরে ওই গৃহবধুর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। দুই বছর পর ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাদের তিনজনকে যাবজ্জীবনের পর মৃত্যুদন্ড ও প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ডাদেশ দেয়।

