ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইরে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে রেহানা আক্তার (৩২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রেহেনা উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর গ্রামের মৃত হানিফ মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে একই উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামের নানার বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর গ্রামের মৃত হানিফ মিয়ার মেয়ে রেহানা আক্তারের প্রায় ১২ বছর আগে একই উপজেলার ধল্লা ইউনিয়নের মো: কামাল হোসেনের সাথে বিয়ে হয়। তাদের ১১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। জীবিকার তাগিদে রেহেনা ২০২০ সালে গৃহকর্মী হিসেবে জর্ডান যান। প্রবাস জীবন শেষ করে ২০২৫ সালের শুরুতে দেশে আসেন। দেশে আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে রেহেনা আক্তার তার ছেলেকে নিয়ে নানীর বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝারে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

প্রতিবেশী রেজিয়া বেগমসহ কয়েকজন স্বজন জানান, রেহেনা সব সময় গলায় স্বর্ণের চেইন ব্যবহার করতো। কিন্তু তার মরদেহে স্বর্ণের চেইন ছিলোনা। এজন্য তার মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। অনেকের ধারণা পূর্বপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যার পর তার গলায় থাকা স্বর্ণের চেইনটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, রেহেনা আক্তারের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram