ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার

শামসুল আরেফিন, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত দলের সরদার আঃ আজিজকে বুধবার দিবাগত রাতে মাদারীপুর শহর থেকে তথ্য প্রযুক্তি ও র‍্যাব-৮ এর সহায়তায় গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সরকেল) নাসরিন জাহান সংবাদ সম্মেলন করে জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ৯ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সঙ্গীয় এক ডাকাত মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘঠনাস্থলে গিয়ে নাজিরপুর থানা পুলিশের একটি টিম মুমূর্ষ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram