ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৯
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

কেন্দুয়ায় জমি সংক্রান্ত সংঘর্ষে এক নারী নিহত

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত সোমা আক্তার ওই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।

জানা যায়, জমি নিয়ে গ্রামের নুর ইসলাম ও তার প্রতিবেশী শাহীন মিয়া ও বাবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শাহীন মিয়া তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কাটতে যান। এ সময় নুর ইসলামের পক্ষের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে উভয়পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সোমা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে সাতজনের অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাকসুদ বলেন, জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram