ঢাকা
logo
প্রকাশিত : April 22, 2026

ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ফুয়েল কার্ড ছাড়া প্রায় ১ হাজার ৫০০ লিটার পেট্রোল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাধনা ফিলিং স্টেশন নামের এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঘোড়াঘাট পৌরসভা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আরোপ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের নির্ধারিত নিয়ম অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও ফিলিং স্টেশনটি তা অমান্য করে পেট্রোল বিক্রি করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হয়ে বিক্রির রেজিস্টার খাতা পর্যালোচনা করে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ পেট্রোল বিক্রির সত্যতা পায়।

এ ঘটনায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আল মামুন অনিয়মের বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram