ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৯
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

বড়লেখায় ৯ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, ১ম দিনে অনুপস্থিত ২৫

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় মঙ্গলবার অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩৮৩০ জন। এরমধ্যে এসএসসিতে ৩০৬৭ জন, দাখিলে ৬৫৯ জন ও এসএসসি ভোকেশনালে ১০৪ জন।

এসএসসি, দাখিল ও ভোকেশনালের প্রথম দিনের বাংলা প্রথম পত্র ও ক্বোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি।

পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক ও সহকারি বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও ইউএনও মাহবুব আলম মাহবুব, জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, চলিত ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রগুলোর প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়। মঙ্গলবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অনিয়ম লক্ষ্য করা যায়নি। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram