ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৬

সৈকত থেকে সরানো হলো আকাশছোঁয়া ‘বর্জ্যদানব’ ভাস্কর্য

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে স্থাপিত পরিবেশ সচেতনতার প্রতীক আকাশছোঁয়া ‘বর্জ্যদানব’ ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে ভাস্কর্যটি অপসারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর পরিচালক জামাল উদ্দিন।

তিনি জানান, গত ১১ এপ্রিল শুরু হওয়া অপসারণ কার্যক্রম টানা তিন দিনের প্রচেষ্টায় ১৫ এপ্রিল সম্পন্ন হয়। পরে ব্যবহৃত প্রায় ১০ টন প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হয়েছে। পুরো কার্যক্রমটি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সম্পন্ন করা হয়।

জামাল উদ্দিন আরও বলেন, কক্সবাজার–সেন্টমার্টিন উপকূল বর্তমানে মারাত্মক পরিবেশগত ঝুঁকিতে রয়েছে। প্লাস্টিক দূষণ কমাতে এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় বিদ্যানন্দ নিয়মিতভাবে কাজ করছে।

জানা গেছে, উপকূল থেকে সংগৃহীত প্লাস্টিক দিয়ে তৈরি ৪৫ ফুট উচ্চতার এই ভাস্কর্যটি নির্মাণে সময় লেগেছিল ২২ দিন। এতে কাজ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা। বাঁশ, কাঠ ও অন্যান্য উপকরণও ব্যবহার করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিবছর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে। এর মাধ্যমে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশন জানায়, গত তিন বছরে কক্সবাজার উপকূল থেকে প্রায় ৫ লাখ মেট্রিক টন প্লাস্টিক সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram